ইউটিউবের
ভিডিও ডাউনলোড করার সরাসরি কোনো লিংক না থাকায় ভিডিও ডাউনলোড করতে অনেক
সমস্যা হয়।
মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি
সফটওয়্যার যোগ করে খুব সহজেই ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায়। এর জন্য
প্রথমে https://addons.mozilla.org/en-US/
firefox/addon/1-click-youtube-video-download/ ঠিকানায় গিয়ে Add to
Firefox বাটনে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো ওপেন হলে সেখান থেকে Install
Now-এ ক্লিক করলে কয়েক কিলোবাইটের একটি সফটওয়্যার ইনস্টল হবে। তারপর
Restart Firefox বাটনে ক্লিক করলে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি বন্ধ হয়ে
আবার ওপেন হবে। এখন ইউটিউবের যে ভিডিওটি ডাউনলোড করতে চান মজিলা ফায়ারফক্স
ব্রাউজার দিয়ে সেটি ওপেন করলে ভিডিওটির নিচে FLV, 3GP, MP4 ইত্যাদি লেখা
দেখা যাবে। সেখান থেকে যে লেখাটির ওপর ক্লিক করবেন ইউটিউবের ভিডিওটি সেই
ফরমেটেই আপনার কম্পিউটারের ডাউনলোড হবে। https://addons.mozilla.org/en-US/firefox/addon/1-click-youtube-video-download/ Click Here





























